
স্টাফ রিপোর্টারঃ
পঞ্চম ধাপে কলারোয়ার দুই ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের বেসরকারি ফলাফলে কেরালকাতা ইউপিতে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স ম মোরশেদ আলী। অন্যদিকে কুশোডাঙ্গা ইউপিতে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাঈদ আলী গাজী।
বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই দুই ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে।
কেরালকাতা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী স ম মোরশেদ আলী পেয়েছেন ৮০৪৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরদার আব্দুর রউফ পেয়েছেন ৫৬৯৪ ভোট।

কুশোডাঙ্গা ইউপিতে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাঈদ আলী গাজী পেয়েছেন ৫৫১৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আসলামুল আলম (আসলাম) পেয়েছেন ৩৩৬১ ভোট।
