শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরার ১৬ টি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
সাতক্ষীরার ১৬ টি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

সাতক্ষীরার ১৬ টি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

নতুন সূর্য ডেস্কঃ

পঞ্চম ধাপে সাতক্ষীরার তিন উপজেলার ১৬ টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৯ জন, বিদ্রোহী (আ’লীগ) ৫ জন, জামায়াত সমর্থিত (স্বতন্ত্র) ২ জন ও বিএনপি সমর্থিত (স্বতন্ত্র) একজন বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে মধ্যে যারা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন, শোভনালী ইউনিয়নে মাওলানা আবু বকর সিদ্দিক (জামায়াত), বুধহাটায় মো. মাহবুবুল হক ডাবলু (আ’লীগ), কুল্যায় ওমর সাকী ফেরদৌস পলাশ (আ’লীগ বিদ্রোহী), দরগাহপুরে শেখ মিয়ারাজ আলী (আ’লীগ), আশাশুনি সদরে এস.এম হোসেনুজ্জামান (আ’লীগ), শ্রীউলা দীপংকর বাছাড় দিপু (আ’লীগ বিদ্রোহী), খাজরায় এসএম শাহনেওয়াজ ডালিম (আ’লীগ), আনুলিয়ায় রুহুল কুদ্দুস (বিএনপি), প্রতাপনগর হাজী মো. দাউদ আলী (জামায়াত), কাদাকাটি দীপঙ্কর কুমার সরকার দীপ (আ’লীগ) ও বড়দল ইউনিয়নে জগদীশ চন্দ্র সানা বিদ্রোহী (আ’লীগ)।

এছাড়া শ্যামনগর উপজেলার তিনটি ইউনিয়নে যারা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন, ভুরুলিয়া ইউনিয়নে জাফরুল আলম বাবু (আ’লীগ), শ্যামনগর সদরে অ্যাড. জহুরুল হায়দার বাবু (আ’লীগ) ও ইশ্বরীপুরে অ্যাড. জিএম শোকর আলী (আ’লীগ) এছাড়া কলারোয়া উপজেলায় দুটি ইউনিয়নে যারা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন, কেরালকাতা ইউনিয়নে স.ম গোলাম মোর্শেদ (আ’লীগ) ও কুশোডাঙ্গা গাজী সাঈদ আলী (আ’লীগ বিদ্রোহী)।

এনিয়ে সাতক্ষীরা জেলায় ৭৮টি ইউনিয়নের মধ্যে সদর উপজেলার আলিপুর ইউনিয়ন ছাড়া সব ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হল।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।