বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ওমিক্রন নিয়ে যে সতর্কবাণী উচ্চারণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ওমিক্রন নিয়ে যে সতর্কবাণী উচ্চারণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ওমিক্রন নিয়ে যে সতর্কবাণী উচ্চারণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে মৃদু হিসেবে বিবেচনা করার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, করোনার এই ধরনে আক্রান্ত হয়ে বিশ্বের অনেক মানুষের মৃত্যু হয়েছে।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছেম আগের কোভিড ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ওমিক্রনে মানুষের গুরুতরভাবে অসুস্থ হওয়ার আশঙ্কা কম।

তবে রেকর্ড সংখ্যক মানুষ সম্প্রতি শনাক্ত এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য ব্যবস্থাকে বড় ধরনের চাপের মুখে ফেলেছে বলে জানিয়েছে ডব্লিউএইচও-এর প্রধান ড. টেড্রোস আধানম গেব্রেইসাস।
সোমবারের প্রকাশ করা তথ্যে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টার মধ্যে ১০ লাখেরও বেশি কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা রেকর্ড করা হয়েছে।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা ডব্লিউএইচও জানিয়েছে যে গত সপ্তাহে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, আর কেবল আমেরিকাতেই বৃদ্ধি পেয়েছে ১০০ শতাংশ। সংস্থাটি বলছে, বিশ্বব্যাপী যারা করোনাভাইরাসে গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন তাদের ৯০ শতাংশ কোনও টিকা নেননি।

“যদিও ওমিক্রন ভ্যারিয়েন্টটি ডেল্টার তুলনায় কম গুরুতর বলে মনে করা হচ্ছে, বিশেষ করে যারা টিকা নিয়েছেন তাদের জন্য, কিন্তু এর মানে এই নয় যে এই ভ্যারিয়েন্টটিকে মৃদু হিসেবে শ্রেণিবদ্ধ করা হবে,” বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ড. গেব্রেইসাস এমন কথা বলেন।

“আগের ভ্যারিয়েন্টগুলোর মতোই, ওমিক্রনে আক্রান্ত মানুষদের হাসপাতালে ভর্তি করতে হচ্ছে এবং এর প্রভাবে মানুষ মারা যাচ্ছে।”

ডব্লিউএইচও প্রধান আরও বলেন, “মূলত আক্রান্তের এই ঢেউ এতোই বিশাল এবং এতোটা দ্রুত ছড়িয়ে পড়ছে যে এটি বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থাকে প্রবল চাপের মুখে ফেলেছে।”

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।