মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ওমিক্রনের বিস্তার রোধে যবিপ্রবি ছাত্রলীগের গণসচেতনতামূলক ক্যাম্পেইন
ওমিক্রনের বিস্তার রোধে যবিপ্রবি ছাত্রলীগের গণসচেতনতামূলক ক্যাম্পেইন

ওমিক্রনের বিস্তার রোধে যবিপ্রবি ছাত্রলীগের গণসচেতনতামূলক ক্যাম্পেইন

এ টি এম মাহফুজ, যবিপ্রবি প্রতিনিধি:

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের বিস্তার রোধে গণসচেতনতামূলক ক্যাম্পেইন, মাস্ক ও লিফলেট বিতরণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগ।

আজ শনিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন শহীদ মসিয়ূর হল শাখা ছাত্রলীগের সভাপতি বিপ্লব দে শান্ত, শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সভাপতি শিলা আক্তার, সদ্য সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আল মামুন সিমন, ইংরেজি বিভাগ ছাত্রলীগের সভাপতি রুহুল কুদ্দুস রহিত, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ টনি, পিএমই বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক খন্দকারসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।