বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়ায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য তন্ময়ের মতবিনিময় সভা
কচুয়ায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য তন্ময়ের মতবিনিময় সভা

কচুয়ায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য তন্ময়ের মতবিনিময় সভা

শেখ মারুফ হোসেন:

বাগেরহাটের কচুয়ায় বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ সারহান নাসের তন্ময় এমপির সাথে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (০৯ জানুয়ারি) বিকেল ৪ টায় কচুয়া উপজেলা পরিষদ চত্বরে শেখ তন্ময় মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপির আগমন উপলক্ষে সকাল থেকেই এলাকায় সাজ সাজ রব ও উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।

কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা সরোয়ারের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ (কচুয়া ও সদর উপজেলা) আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো.সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা ও উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, জেলা ও উপজেলা উপজেলা পরিষদের জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ, সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপির একান্ত সচিব এইচ এম শাহিন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সহকারী ফিরোজুল ইসলাম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী সহ এলাকার সর্বস্তরের মানুষ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ সারহান নাসের তন্ময় এমপি কচুয়া উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমানের করব জিয়ারত ও রুহের মাগফেরাত কামনা করেন তিনি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।