
স্টাফ রিপোর্টার:
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কলারোয়ায় আ.লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। আজ সোমবার (১০ জানুয়ারী) সকাল ৯ টায় শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক
উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র
মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির
হোসেন হেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আালম মল্লিক রবি, আ.লীগ নেতা
শিক্ষানুরাগী সরদার আমজাদ হোসেন, আসাদুজ্জামান আসাদ, পৌর আ.লীগ সাধারন
সম্পাদক শহিদুল ইসলাম, আ.লীগ নেতা আবু বক্কও ছিদ্কিী লাভলু, আ.লীগ নেতা
আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশিকুর রহমান মুন্না,
ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ সহ আ.লীগ, যুবলীগ নেতা-কর্মীবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১০
জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্থানের বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে যুদ্ধবিধ্বস্থ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন। বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে স্বাধীনতাযুদ্ধে বিজয়ের পূর্ণতা লাভের বিভিন্ন ঐতিহাসিক আন্দোলন, সংগ্রামের কথা তুলে ধরেন।