মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জের রতনপুর তারকনাথ বিদ্যাপীঠে শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানের শুভ উদ্ধোধন
কালিগঞ্জের রতনপুর তারকনাথ বিদ্যাপীঠে শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানের শুভ উদ্ধোধন

কালিগঞ্জের রতনপুর তারকনাথ বিদ্যাপীঠে শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানের শুভ উদ্ধোধন

নতুন সূর্য ডেস্ক:

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর তারকনাথ বিদ্যাপীঠে শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) রতনপুর তারকনাথ বিদ্যাপীঠে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীদের করনার টিকা দেওয়া হয়। উক্ত করোনা টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন ১১ নং রতনপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব আলীম – আল- রাজী টোকন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান জননেতা সাইদ মেহেদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক, ফিফা রেফারি ইকবাল আলম বাবলু, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম বাবলু, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক দেবাশীষ ঘোষ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মন্ডলী, এলাকায় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।