
এ টি এম মাহফুজ, যবিপ্রবি প্রতিনিধিঃ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় করোনা টেস্টের ফলাফলে ২৮ জনের করোনা পজিটিভ এসেছে ।
বুধবার (১২ জানুয়ারি) সকালে পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার ঘোষিত করোনা টেস্টের ফলাফলের এ তথ্য নিশ্চিত করেন।
ল্যাব সূত্রে জানা যায়, প্রকাশিত ফলাফলের মধ্যে যশোরের ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ এসেছে। বাকি ৫৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়েছে ৩৩.৭৩ শতাংশ।
জিনোম সেন্টার কর্তৃপক্ষ আরো জানান, পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের মাধ্যমে জানা যাবে বলে।
উল্লেখ্য যে, গত কয়েকদিনে শনাক্তের হার ছিলো পর্যায়ক্রমে ৭%, ১৬%, ১৭.৯৮%, ৩৩.৭৩%।অর্থাৎ গেল সপ্তাহের ব্যবধানে যবিপ্রবি জিনোম সেন্টারে শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে প্রায় ৫ গুণ; যা সাতদিন আগে ছিলো ১০ শতাংশের নিচে।