মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় উর্দ্ধমুখি করোনা: ৮ জনের মধ্যে ৫ জনের পজেটিভ শনাক্ত
কলারোয়ায় উর্দ্ধমুখি করোনা: ৮ জনের মধ্যে ৫ জনের পজেটিভ শনাক্ত

কলারোয়ায় উর্দ্ধমুখি করোনা: ৮ জনের মধ্যে ৫ জনের পজেটিভ শনাক্ত

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় করোনা ভাইরাসের উর্দ্ধমুখি সংক্রমণে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ জন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়। এই রিপোর্টে শতকরা শনাক্তের হার ৬২,৫ ভাগ।

এর আগে গত ৭ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৬ জনের মধ্যে ৩২ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় আক্রান্তের শতকরা হার ছিলো ৫৭ ভাগ।

স্বাস্থ্য কমপ্লেক্সেরে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব: আল মামুন জানান, বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) করোনায় শনাক্ত ব্যক্তিরা হলেন, পৌরসভাধীন কুলশিডাঙ্গা গ্রামের রিক্তা খাতুন(৩৪), ঝিকরা গ্রামের রহিমা খাতুন (৫০), জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আলেয়া খাতুন(৫০), তুলশিডাঙ্গার ওয়াহেদ (৬২) ও একই গ্রামের মেহেদী (৩৭)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত কাে সকলকে মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব বজায় সহ সরকারি নির্দেশিত ৫ দফা বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।

তিনি আরো জানান, কোভিড-১৯ বিস্তার রোধে সরকার প্রদত্ত ভ্যাক্সিন(টিকা) কার্যক্রম স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।