বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
অবশেষে উদ্ধার হল সেই প্রবাসীর লাগেজ
অবশেষে উদ্ধার হল সেই প্রবাসীর লাগেজ

অবশেষে উদ্ধার হল সেই প্রবাসীর লাগেজ

নতুন সূর্য ডেস্কঃ

দীর্ঘদিন পর সৌদি আরব থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই লাগেজ হারিয়ে ফেলেন নড়াইলের বাসিন্দা রাকিব। টাকা ও মূল্যবান জিনিস হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি, যা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা খোয়া যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই লাগেজটি উদ্ধার করে রাকিবের হাতে তুলে দিয়েছেন। তবে লাগেজটি চুরি যায়নি, অন্য একজন নিজের লাগেজ রেখে ভুল করে রাকিবের লাগেজটি নিয়ে গিয়েছিলেন বলে জানা গেছে।এপিবিএন জানায়, প্রায় ১৩ বছর সৌদি আরবে ছিলেন নড়াইলের কালিয়া থানা এলাকার বাসিন্দা রাকিব। ভিসা না থাকায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ৩টায় সৌদি আরব থেকে দেশে ফেরেন। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই হারিয়ে ফেলেন লাগেজ ও মূল্যবান সামগ্রী।

এ ব্যাপারে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জিয়া বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সৌদি প্রবাসী রাকিবের লাগেজটি উদ্ধার করা হয়েছে। আসলে তার লাগেজটি চুরি হয়নি। ভুলে অন্য একজন রাকিবের লাগেজটি নিয়ে গিয়েছিলেন এবং নিজের লাগেজটি রেখে গিয়েছিলেন।

বিমানবন্দর থেকে কারো লাগেজ চুরি হওয়ার সুযোগ নেই। সেখানে এপিবিএন টিমসহ অন্যান্য নিরাপত্তা কর্মীরা সার্বক্ষণিক কাজ করেন বলেও জানান তিনি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।