
স্টাফ রিপোর্টারঃ
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা’র সদ্যপ্রয়াত পিতা বিশিষ্ট ব্যবসায়ী হেমায়েত উদ্দিন মৃধা’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা কলারোয়া থানা জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলারোয়া থানা জামে মসজিদের খতিব ও কলারোয়া উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুহা. আসাদুজ্জামান ফারুকীর দোয়া মোনাজাত পরিচালনা করেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত হাফিজুর রহমান, সেকেন্ড অফিসার এস.আই জসিম উদ্দিনসহ থানার সকল অফিসার ফোর্সগণ ও মুসল্লিগন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত সকল মুসল্লীবৃন্দ ওসি নাসির উদ্দিন মৃধার পিতার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়।