
যবিপ্রবি প্রতিনিধিঃ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের স্নাতক ২০২০–২০২১ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের উদ্দেশ্যে সি.এস.ই ক্লাব কর্তৃক নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ ঘটিকায় ভার্চুয়ালী উক্ত অনুষ্ঠান সংঘটিত হয় ।
ভার্চুয়াল এ অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো: গালিব বলেন, যেকোনো সমস্যা সমাধানে সকল শিক্ষক ও কর্মকর্তারা পূর্বের ন্যায় সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।সি.এস.ই বিভাগের সকল সদস্য যে পরিবার হিসেবে কাজ করে তা বলার অপেক্ষা রাখে না। এছাড়া শিক্ষকগণ নবীণ শিক্ষার্থীদের আগামীতে পথচলার বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে নবীনদের পরিচয়পর্ব শেষে বিশ্ববিদ্যালয়ে তাঁদের ভর্তির সুযোগে নিজেদের অনুভূতি প্রকাশ করে। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখার আশা ব্যক্ত করে নবীন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সভাপতি ড . সৈয়দ মো: গালিব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ আলম হোসেন সহ সি.এস.ই বিভাগের সকল সম্মানিত শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সিএসই ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয় । যেখানে মোঃ তরিকুল ইসলাম রানা সভাপতি , শারমিন ইসলাম ও তানভীর ইস্তিয়াক অনিক সহসভাপতি , হুসাইন মুহাম্মদ ইমরুল কবির প্রচার সম্পাদক ও মো: সাজ্জাদ আলি সবুজ ট্রেজারার হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন ।
সবশেষে নবীনদের আগামীতে পথচলায় শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।