বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার পানের বরজ ব্যবসায়ীদের মাথায় হাত
কলারোয়ার পানের বরজ ব্যবসায়ীদের মাথায় হাত

কলারোয়ার পানের বরজ ব্যবসায়ীদের মাথায় হাত

আহসান উল্লাহ, খোরদো (কলারোয়া) প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা কলারোয়া উপজেলায় খোরদো বাজারে প্রতি মঙ্গলবারে বসে পানের হাট। এই হাটে বিভিন্ন জায়গা থেকে আসে পান চাষীরা পান বিক্রি করার জন্য।
এ দিন বাজারে দেখা যায় ক্রেতা ও বিক্রেতাদের আনাগোনা। এই হাটে কলারোয়া উপজেলার সহ মনিরামপুর ,ঝিকরগাছা, কেশবপুর ও বিভিন্ন এলাকা থেকে পান ব্যবসায়ীসহ অনেক ক্রেতা ও বিক্রেতা আসে এই খোরদো হাটে। কলারোয়ার খোরদো বাজার থেকে পান ক্রয় করে ক্রেতারা নিয়ে যায় তার নিজ এলাকায় পান বিক্রির উদ্দেশ্যে। মঙ্গলবার এর পাশাপাশি রবিবার ও বৃহস্পতিবার ছোট পরিসরে চলে পানের হাট।
ক্রেতারা খুব সাশ্রয়ী মূল্যে পান করায় করলেও চাষীদের সাথে কথা বলে যারা যায় তারা ন্যায্য মূল্য পাচ্ছে না।
কয়েকজন পান চাষির সাথে কথা বলে জানা যায়, অতিরিক্ত শীত ও ঘন কুয়াশা বৃষ্টির কারণে পান পাতা বাড়ছে না এবং যেগুলো আছে সেগুলো ঝরে যাচ্ছে। তারপরও বাজার মন্দির কারণে ন্যায্যমূল্য পাচ্ছেন না তারা ।ও গুণগত মানের কারণে ছোট-বড় সাইজ ভেদে ৫ টাকা ১০ টাকা ১৫ টাকা করে পোন বিক্রি হচ্ছে । আরেকটু ভালো মানের পান হলে সর্বোচ্চ ৩০ টাকা দাম পাওয়া যাচ্ছে।
যে পরিমাণ পরিশ্রম ও সার ব্যবহার করা হচ্ছে তার দাম তো বেশি সে তুলনায় পানের দাম পাওয়া যাচ্ছে তাই চাষীরা চরম হতাশায় ভুগছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।