মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ভোটকেন্দ্রের পাশে ঝোপে রাখা বিপুল পরিমাণ লাঠিসোঁটা উদ্ধার করেছে পুলিশ
ভোটকেন্দ্রের পাশে ঝোপে রাখা বিপুল পরিমাণ লাঠিসোঁটা উদ্ধার করেছে পুলিশ

ভোটকেন্দ্রের পাশে ঝোপে রাখা বিপুল পরিমাণ লাঠিসোঁটা উদ্ধার করেছে পুলিশ

নতুন সূর্য ডেস্ক:

নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ও চরজুবলী ইউনিয়নে চলছে ভোট। ভোট শুরুর প্রায় দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে চরজব্বর ইউপির ৩ ওয়ার্ডের পরিত্যক্ত স্থানে ঝোপের আড়াল থেকে বিপুল পরিমাণ লাঠিসোঁটা উদ্ধার করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

চর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশের একটি ঝোপ থেকে এসব লাঠিসোঁটা উদ্ধার করা হয়।

তিনি বলেন, কড়া নিরাপত্তায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে সহিংসতার জন্য সন্ত্রাসীরা এসব ফেলে যেতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ বৃহস্পতিবার নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ও চরজুবলী  ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২৪ জন ও সাধারণ সদস্য পদে ৫৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুবর্ণচরের চরজব্বর ও চরজুবলী ছাড়াও ঢাকার কেরানীগঞ্জের তারাগঞ্জ, গাজীপুরের কালিয়াকৈরের শ্রীফলতরী, হাতিয়ার সুখচর ও নলচিরা, শৈলকুপার নিত্যানন্দপুরে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।