মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় বর্ণিল আয়োজনে প্রাণী সম্পদ প্রদর্শণী মেলা অনুষ্ঠিত
কলারোয়ায় বর্ণিল আয়োজনে প্রাণী সম্পদ প্রদর্শণী মেলা অনুষ্ঠিত

কলারোয়ায় বর্ণিল আয়োজনে প্রাণী সম্পদ প্রদর্শণী মেলা অনুষ্ঠিত

জাকির হোসেন:

“পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় আজ বুধবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এই প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড: আমল কুমার সরকার। স্বাগত বক্তব্যে তিনি বলেন, আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্ববাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে দেখছেন সে কি করতে যাচ্ছেন। আমরা আজ সেকালের মত পিছিয়ে নেই।

তিনি আরো বলেন, সব সময় সরকারের দিকে তাকিয়ে হাত-পা গুঠিয়ে বসে থাকলে চলবে না। আমাদের এসব মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এই জন্য বেকার যুবকদেরকে চাকুরীর পেছনে না ছুঁটে একজন উদ্যেক্তা হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার অনুরোধ করেন।

তিনি আরও বলেন, কর্মক্ষম বেকার জনগোষ্ঠীকে খামার স্থাপনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উদ্বুদ্ধ করতে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে খামারীদের উন্নত জাতের গরু-ছাগল, ভেড়া, হাঁস-মুরগিসহ প্রানিসম্পদ প্রযুক্তি, প্রানিজাত পণ্য, দুগ্ধজাত পণ্য ও গবাদিপশুর পুষ্টি সমৃদ্ধ খাদ্যসামগ্রী প্রদর্শিত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভেটেরেনারী সার্জন ডা: সাইফুল ইসলাম, ডা: সজল কুমার দাশ, মাজিবুর রহমান, প্রধান অফিস সহকারী আ: রাজ্জাক, আলমগীর হোসেন ও বিভিন্ন ইউনিয়নের প্রকল্প কর্মি উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা প্রান্তিক খামারীরা ও গণমাধ্যম কর্মীরা।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা সুদাম কুমার নন্দী। বাহারী রং ধারন করে প্রদর্শনীতে ৫০ টি স্টল অংশ গ্রহন করে। এদের মধ্যে থেকে বিচারকদের বিচারে শ্রেষ্টদেরকে নগদ টাকা পুরস্কার প্রদান করা হয় এবং অংশগ্রহনকারী সকলকে স্বান্তনা পুরস্কার দেওয়া হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।