
প্রভাষক আসাদুজ্জামান ফারুকী:
শার্শার সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল (বি.এ) মাদরাসার নতুন গভর্নিং বডির মনোনীত সভাপতি ও অন্যান্য সদস্যগণের সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মাদরাসা অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মোমিনুল ইসলামের সভাপতিত্বে মুহাম্মাদ আসাদুজ্জামান ফারুকী ও আলহাজ্ব মাওলানা রহমতুল্লাহর যৌথ সঞ্চালনায় গভর্নিং বডির নব মনোনীত সভাপতি এবং অন্যান্য সদস্যগণকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা দেয় প্রতিষ্ঠানটি।
শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মোমিনুল ইসলাম। তিনি তার বক্তব্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত গভর্নিং বডির সভাপতি ও বিদ্যুৎসাহী প্রতিনিধি সহ অন্যান্য সদস্যগণের নাম ঘোষণা করেন। সাথে সাথে নতুন গভর্নিং বডির কাছে প্রতিষ্ঠানের বিভিন্ন অসঙ্গতি পেশ পূর্বক দাবি দাওয়া তুলে ধরেন মাদরাসার অধ্যক্ষ, পদাধিকার বলে গভর্নিং বডি’র সদস্য সচিব আলহাজ্ব হযরত মাওলানা মোমিনুল ইসলাম।
নব গভর্নিং বডিতে যারা এসেছেন-
মোঃ আব্দুল খালেক সভাপতি, মোঃ লিয়াকত আলী সহ-সভাপতি, মোঃ শাহিদুল ইসলাম ও মোঃ লালটু গাজী অভিভাবক সদস্য, মাওলানা মতিউর রহমান সিরাজী, মোঃ সাইফুল ইসলাম কাঁকন ও আমিনুর রহমান বিদ্যোৎসাহী সদস্য, উপাধ্যক্ষ মাওলানা মোঃ মাহবুবুর রহমান, মোঃ নূর হাসান, হাজী মোহাম্মদ সেলিম শিক্ষক প্রতিনিধি।
সংবর্ধনা ও পরিচিতি সভায় আলোচনা পেশ করেন মাদ্রাসার গভর্নিং বডি’র নব মনোনীত সংবর্ধিত সভাপতি, ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক।সহকারী অধ্যাপক (আরবি) কবি হেলাল আনোয়ার।
এর আগে মানপত্র পাঠ পূর্বক সংবর্ধিত সভাপতি মোঃ আব্দুল খালেক এর হাতে মানপত্র তুলে দেন অত্র প্রতিষ্ঠানের আরবি প্রভাষক বিশিষ্ট সাংবাদিক মুহাম্মাদ আসাদুজ্জামান ফারুকী।
সভায় মাদরাসার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা-পর্যালোচনা ও শিক্ষার মান উন্নয়নে একাধিক বিষয় নিয়ে অধ্যক্ষের সাথে নব কমিটির ফলপ্রসু আলোচনা অনুষ্ঠিত হয়।
সভাপতি মোঃ আব্দুল খালেক প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বস্ত পূর্বক কিতাবাদি ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ আসবাবপত্র সংরক্ষণের জন্য তাৎক্ষণিক দুইটা আলমারি উপহার দেওয়ার ঘোষণা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মাদ আসাদুজ্জামান ফারুকী।