বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো টি.সি.সি. টুর্নামেন্টের
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো টি.সি.সি. টুর্নামেন্টের

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো টি.সি.সি. টুর্নামেন্টের

চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছে বিজয়ী দল

শেখ শাজাহান আলী শাহিন, বিশেষ প্রতিবেদক:

সাতক্ষীরার কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে এবং মিঞা ফাউন্ডেশনের অর্থায়ানে টি,সি,সি টি -২০ ক্রিকেট টূর্ণামেন্টে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি ও রানার্স আপ হয়েছে কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব।

আজ রবিবার (২০ ফেব্রুয়ারী) সকালে টসে জয়লাভ করে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি বোলিং এ সিদ্ধান্ত নেয়। পক্ষান্তরে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব নির্ধারিত ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে জাবিদ ৩৩ রান সংগ্রহ করেন। বোলিং এ সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমির আশরাফুল ৪ টি উইকেট লাভ করেন।

সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি ১১৪ রানের লক্ষে খেলতে নেমে ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। সুন্দরবনের পক্ষে আশিক ৫০ রান সংগ্রহ করে। তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের পক্ষে এনাম ২ টি উইকেট লাভ করেন।

এরই মাধ্যদিয়ে সাতক্ষীরার সুন্দরবন ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

সুন্দরবন ক্রিকেট একাডেমির আশিক ম্যান অব দ্যা ম্যাচ এবং তুলসীডাঙ্গার শামিম ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন।

ম্যাচ টি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন ও সাজু হালদার। স্কোরার পার্থ মন্ডল। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বি,পি,এল মাতানো কলারোয়ার কৃতি সন্তান মূত্যঞ্জয় চৌধুরী ও অনুর্ধ – ১৯ দলের খেলোয়াড় আশিক উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

রানার্সআপ ট্রফি গ্রহণ করছে পরাজিত দল

শুভেচ্ছা বিনিময় করেন কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার মোঃ মেহফুজ হোসেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সভাপতি শেখ শহিদুল ইসলাম, সম্পাদক এড. শেখ কামাল রেজা,কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি দীপক শেঠ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কে,এম,আনিছুর রহমান, শেখ রাশেদুল হাসান কামরুল, এম,এ,সাজেদ, ফারুক রাজ, আঃ আব্দুর রহিম বাবু, মিনিস্টার পার্কের ম্যানেজার আশরাফুজ্জামান সোহাগ, ঢাকা আহ্ছানিয়া মিশনের ম্যানেজার মোঃ আইয়ুব আলী, দৈনিক নতুন সূর্য সম্পাদক মোঃ আরিফুল হক চৌধুরী।

এছাড়া পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইন চার্জ নাসির উদ্দীন মৃধা।

আকর্ষনীয় ফাইনাল খেলা টি সরাসরি সম্প্রচার করে দৈনিক নতুন সূর্য।

প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ওসি নাসির উদ্দীন মৃধা
ম্যান অফ দ্যা টুর্নামেন্ট
ম্যান অফ দ্যা ফাইনাল

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।