মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ
কলারোয়ায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

কলারোয়ায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২২’র প্রথম প্রহরে কলারোয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা
হয়েছে। একুশের রাত ১২টা ১ মিনিটের পরপরই ফুলে ফুলে ভরে যায় কলারোয়ার ফুটবল মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারটি।

শহীদ মিনারের বেদিতে একে একে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কলারোয়া উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কলারোয়া থানা, কলারোয়া সরকারি কলেজ, পৌরসভা, আ.লীগ, ওয়ার্কর্স পার্টি, জাসদ, ছাত্রলীগ, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সংগঠন।

উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ড’র পক্ষে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলি, পৌরসভার পক্ষে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজুর রহমান, আ.লীগের পক্ষে উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাধারন
সম্পাদক আলিমুর রহমান, রবিউল আলম মল্লিক রবি, উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের পক্ষে ডাক্তার জিয়াউর রহমান, ডাক্তার শফিকুল ইসলাম,

সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জামান, সহকারী অধ্যাপক শাহনেওয়াজ হোসেন, প্রভাষক মাসুদ হোসেন, ওয়ার্কার্স পার্টির পক্ষে কমরেড আব্দুর রউফ, জাসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, মাস্টার আ: রকিব, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সামছুর রহমান লাল্টু, ইব্রাহীম হোসেন, কলারোয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারন সম্পাদক মাস্টার রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, মোঃতরিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম,

পাবলিক ইনস্টিটিউট’র পক্ষে আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক
আমানুল্লাহ আমান, সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, শিক্ষক দীপক শেঠ, রিপোটার্স ক্লাবের পক্ষে সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, জাকির হোসেন, আরিফুল হক চৌধুরী, মোর্তজা হাসান দেলোয়ার হোসেন জাতীয় শ্রমিক লীগ নেতা আব্দুর রহিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার এসআই রেজাউল ইসলাম।

এ দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন ও সকাল সাড়ে ৭টায় প্রভাত ফেরি শেষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে বলে জানা যায়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।