
শেখ শাজাহান আলী শাহিন, বিশেষ প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়ায় স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৬ তম শুভজন্মদিন উদযাপিত হয়েছে।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা স্কাউটস এর আয়োজনে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৬ তম শুভজন্মদিন পালন করা হয়।

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমানুল্লাহ আমান এর সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সন্দীপ কুমার, কমিশনার মোঃ ইউনুস আলী, প্রধান শিক্ষক আকতার আসাদুজ্জামান, ক্যাশিয়ার মোঃ আলতাফ হোসেন, মোঃ মনিরুজ্জামান, অাঃ ওহাব মামুন, অনুপ কুমার ঘোষ, মোঃ মিজানুর রহমান, মর্জিনা খাতুন, সহকারী কমিশনার শেখ শাহাজাহান আলী শাহিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটগন উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশীদ।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন কলারোয়া উপজেলা স্কাউটসের সম্পাদক প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন। আলোচনা সভা শেষে বি,পি র জন্মদিন উপলক্ষে কেক কেটা হয়।