বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার ২ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
কলারোয়ার ২ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

কলারোয়ার ২ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

তারিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি

৫ম ধাপে অনুষ্ঠিত সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ৮ নং কেরালকাতা ও ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ভিপি মোরশেদ ও সাঈদ আলী গাজীর শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২২ ফেব্রুয়ারী বেলা ১২টার সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

শপথ বাক্য পাঠ শেষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এক সংক্ষিপ্ত বক্তব্যে কেরালকাতা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ) বলেন,আমাকে তিন বার নৌকা প্রতীক দিয়ে ভোট করার সুযোগ করে দেওয়ার জন্য সর্ব প্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি এবং তার বিজ্ঞ মনোনয়ন বোর্ডের সকলের প্রতি।এসময় তিনি কেরালকাতা ইউনিয়নের দল মত নির্বিশেষে বিপুল পরিমাণ ভোট দিয়ে নির্বাচিত করায় সকল ভোটার সমর্থকদের ধন্যবাদ শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে সকলকে সাথেই কেরালকাতা ইউনিয়নকে উন্নয়নশীল ও ডিজিটাল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুরূপ বক্তব্য দিয়ে কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ আলী গাজী বলেন- জনগন আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে আমি জনগণের জন্য কাজ করতে চাই। এজন্য তিনি এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।