মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শপথ নিনেল কেরালকাতা ইউ’পি সদস্য মুজিবুর রহমান মজু
শপথ নিনেল কেরালকাতা ইউ’পি সদস্য মুজিবুর রহমান মজু

শপথ নিনেল কেরালকাতা ইউ’পি সদস্য মুজিবুর রহমান মজু

মোঃ সোহাগ হোসেন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৫ম ধাপে অনুষ্ঠিত সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউ’পির বারবার নির্বাচিত সদস্য শেখ মুজিবুর রহমান মজুর শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৩ ফেব্রুয়ারী বেলা ৪ টার সময় কলারোয়া উপজেলা অডিটোরিয়াম কক্ষে এই শপথ বাক্য পাঠ করান কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

শপথ বাক্য পাঠ শেষে
মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এক সংক্ষিপ্ত বক্তব্যে কেরালকাতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার ও ওয়ার্ড আঃলীগের সভাপতি শেখ মুজিবুর রহমান মজু তিনি বলেন। আমাকে চার চার বার ভোট দিয়ে নির্বাচিত করায় দল মত নির্বিশেষে সকল ভোটার ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে সকলকে সাথে নিয়ে কেরালকাতা ১নং ওয়ার্ডের
উন্নয়নশীল ও ডিজিটাল ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।