মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
কচুয়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

কচুয়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

শেখ মারুফ হোসেন:

বাগেরহাটের কচুয়ায় উপজেলা সদরে অবস্থিত কচুয়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক ও অবিভাবক গ্রুপের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১ মার্চ) কচুয়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। 

উক্ত নির্বাচনে শিক্ষক সদস্য হিসাবে ৩ জন ও অভিভাবক সদস্য হিসাবে ৮ জন, মহিলা সংরক্ষিত অভিভাবক হিসাবে ২ জন করে মোট ১৩  জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে।

বিদ্যালয়ের শিক্ষক সদস্য হিসাবে নির্বাচন করেন শিক্ষক মোঃ আলতাপ হোসেন, অলকেশ কান্তি সাহা, শিক্ষিকা তানিয়া আক্তার। নির্বাচনে সঞ্জিব সাহা (গরুর গাড়ী), মোঃ মিঠু ফকির (ছাতা), সঞ্জয় কুমার সাহা (মই), ছালাম হাওলাদার (আম),  দিপালী রানী সাহা (দোয়াত কলম), মোসাঃ মিনারা বেগম (খেজুর গাছ) মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিদ্যালয়ে অভিভাবক ভোটারের সংখ্যা মোট ১৭০ জন। এর মধ্যে পুরুষ ১৫৭ জন এবং মহিলা ১৩ জন ভোটার। এরমধ্যে মোট ১৩৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে রিটানিং অফিসারের দায়িত্ব পালন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মেহেদী মান্না।

নির্বাচন শেষে বিকাল ৫:৩০মিনিটে  প্রিজাইডিং অফিসার মোঃ মেহেদী মান্না জনসম্মুখে ভোটের ফলাফল ঘোষনা করেন। ভোট গননায় সঞ্জয় কুমার  সাহা মই মার্কায় (৮২) ভোট পেয়ে প্রথম, সঞ্জিব সাহা (গরুর গাড়ী) মার্কায় (৭৮) ভোট পেয়ে ২য়, মোঃ ছালাম হাওলাদার (আম) মার্কায় (৭৩) ভোট পেয়ে ৩য়, মোঃ মিঠু ফকির (ছাতা) মার্কায় (৭৩) ভোট ও সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে দিপালী রানী সাহা (দোয়াত কলম) মার্কায় ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

উক্ত নির্বাচনে উপস্থিত ছিলেন কচুয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মীর সাখাওয়াত আলী দারুর সহধর্মিনী ফরিদা আক্তার বানু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল মাহামুদ, সহকারী প্রধান শিক্ষক গৌতম গোপাল সাহা প্রমুখ।

শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।