
শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয় (রাজস্ব প্রশাসন) উপজেলা, সার্কেল ভূমি অফিসে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি পাইকগাছা উপজেলা শাখা পূর্ণ কর্মদিবস বিরতি পালন করছেন।
১ মার্চ থেকে ( ৭ ও ১৭ মার্চ) বাদে ২৪ মার্চ পর্যন্ত এ কর্মসূচি চলবে।
বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলা ভূমি অফিসের সামনে কর্মবিরতি পালন করার সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী আঃ বারী, প্রতুল জোয়ারদার, টিপু সুলতান, আঃ খালেক খান, আরিফুল ইসলাম ও মনিরুজ্জামান সহ অনেকে।