
শফিকুর রহমান, কলারোয়া:
কলারোয়ার বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসায় আগামী ০৮ মার্চ অনুষ্ঠিতব্য বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ০৫ মার্চ) বিকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ।
মাদ্রাসার সহ সুপার মাওলানা রুহুল কুদ্দুসের সঞ্চালনায় আরো উপস্থিত থেকে মতবিনিময় করেন – সুপার মাওলানা আবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা, প্রভাষক আবু সাঈদ , হঠাৎগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা মোকাম্মেল হোসাইন, বাশদহা মাদ্রাসার সহ সুপার মাওলানা রিয়াজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সিনিয়র শিক্ষক রুহুল কুদ্দুস, সাবেক ইউপি সদস্য মফিজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল গফুর, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, মাষ্টার শফিকুল ইসলাম, গ্রাম ডা. সাইফুুল ইসলাম বাপ্পি সহ পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ, অভিভাবক বৃন্দ, শিক্ষক বৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রস্তুতি সভায় ওয়াজ মাহফিল সুষ্ঠভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।