
মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও টিসিবি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২০ মার্চ বিকাল ৫ টার দিকে লাঙ্গল ঝাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই আলোচনা সভা ও টিসিবি কার্ড বিতরণ করা হয়।
লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ কালামের সভাপতিত্বে ও শামিম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা- কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, কলারোয়া উপজেলা ইঞ্জিনিয়ার নাজিমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও উপকারভোগী ৫ শতাধিক নারী পুরুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন,শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। সেই উন্নয়নের ধারাবাহিকতায় নৌকায় ভোট দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাঙ্গল ঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শামিম খা