
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা জোনাল হেড মোঃ আব্দুর রউফ। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল বাণিজ্যিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এই কনসেন্ট্রেটর মেশিন প্রদান হয়েছে। পরবর্তীতে এখানে আরো পাঁচটি কনসেন্ট্রেটর মেশিন প্রদান করা হবে।
অক্সিজেন কনসেন্ট্রেটর গুলো গ্রহণ করেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান ও আবসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শফিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কলারোয়া শাখার ব্যবস্থাপক মোঃ মেহফুজ হাসান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাবেক ছাত্রনেতা আলতাফ হোসেন লাল্টু, সাংবাদিক জুলফিকারুজ্জামান জিল্ল, দৈনিক নতুন সূর্য’র সম্পাদক আরিফুল হক চৌধুরী প্রমূখ।