
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় দলিল লেখক ও নকল নবীশদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ১২ টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।
কলারোয়া সাব-রেজিষ্ট্রার মঞ্জুরুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা রেজিষ্ট্রার মোহাম্মদ আব্দুল হাফিজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সাব রেজিস্টার মোঃ মশিউর রহমান, ইসলামকাঠি সাব-রেজিস্ট্রার মঈনুল হক।
কর্মশালায় অংশ গ্রহণ করেন কলারোয়া দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, আব্দুল মালেক, আমজাদ হোসেন, হোসেন আলী, নুরুল ইসলাম, হারুনার রশিদ, নূরে আলম, ফজলুর রহমান, কাজী মিজানুর রহমান, আব্দুস সাত্তার, উজ্জল হোসেন, আবু তাহের, আবু জাহিদ, কবিরুল ইসলাম, শাহাদাৎ হোসেন, তবিবর রহমান খান, দাউদ আলী খান, রুস্তম আলী, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মামুনুর রশিদসহ অন্যান্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন দলিল লেখক অফিস সহকারী শেখ আব্দুল জব্বার, স্থায়ী মোহরার মীর রফিকুজ্জামান, রাধাপদ মল্লিক, রমেনচন্দ্র বৈদ্য, মুজিবর রহমান, মোস্তাফিজুর রহমান, আব্দুল্লাহ, প্রশান্ত কুমার, জাহিদুল হক, জিয়ারুল ইসলাম প্রমূখ।