বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

তরিকুল ইসলাম,ভ্রাম্যমান প্রতিনিধিঃ

সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ-২২ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে’ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, স্থানীয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শিক্ষার্থীদের ক্রীড়া অনুষ্ঠান,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ বিভিন্ন কর্মসুচি পালন শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) সকাল ৭টায় স্থানীয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে, গণকবরে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার,
আইসিটি’র সহকারি প্রোগ্রামার মোতাহার হোসেন, মুক্তিযোদ্ধা কামান্ড কাউন্সিলের পক্ষে বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গোলাম মোস্তফা,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, কলারোয়া থানার পক্ষে অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত)
হাফিজুর রহমান, সেকেন্ড অফিসার জসিম উদ্দীন, পৌর সভার পক্ষে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলসহ কাউন্সিলরবৃন্দ, আ.লীগের পক্ষে উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, রবিউল আলম মল্লিক রবি, পৌর আ’লীগের পক্ষে সভাপতি আজিজুর রহমান, সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির পক্ষে কমরেড আব্দুর রউফ, অধ্যাপক আবুল খায়ের, জাসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে প্রধান শিক্ষক আমানুল্যাহ
আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রুহুল আমিন, শরিফুল ইসলাম, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সাংবাদিক শামসুর রহমান লাল্টু,কলারোয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারন সম্পাদক আব্দুর রহমান, শেখ জুলফিাকুরুজ্জামান জিল্লু, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম লিটন, তরিকুল ইসলাম, পাবলিক ইনস্টিটিউট’র পক্ষে সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, শ্যামল, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, রিপোর্টার্স ক্লাবের পক্ষে এস এম জাকির হোসেন, আরিফুল হক চৌধুরী, মোঃ ফারুক হোসেন রাজ শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের পক্ষে উপাধ্যক্ষ রেজাউল ইসলঅম, সহকারী অধ্যাপক আবুল খায়ের,সহকারী অধ্যাপক ইউনুচ আলী খান,সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, গার্লস পাইলট হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সরকারি পাইলট হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক আ: রব, মডেল হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক রুহুল আমিন, আলিয়া মাদ্রাসার পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন,সুজনের পক্ষে সাধারন সম্পাদক মেহেদী হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের
ইন্সট্রাক্টর অশোর কুমার রায় ও থানার এসআই রেজাউল ইসলাম। পুষ্প মাল্যদান শেষে স্থানীয় বল ফিল্ডে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কচুকাওয়াজের ধারাভাষ্যে ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর অশোর কুমার রায়, কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।