
মোঃ সোহাগ হোসেন, কেরালতাকা কলারোয়া থেকে ফিরে:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহী কে,কে,ই,পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ শে মার্চ ) সকাল ৮.০০ টার সময় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মেহেদী হাসান মিলনের সভাপতিত্বে, প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম,
মহান স্বাধীনতা দিবস ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জোবায়ের হোসেন চৌধুরী, (ইউএনও) কলারোয়া উপজেলা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফিরোজ আহমেদ স্বপন, সভাপতি কলারোয়া উপজেলা আওয়ামী লীগ, মাস্টার মনিরুজ্জামান বুলবুল, মেয়র কলারোয়া পৌরসভা, নাসির উদ্দিন মৃধা, অফিসার ইনচার্চ কলারোয়া থানা, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, শেখ আশিকুর রহমান মুন্না, সভাপতি স্বেচ্ছাসেবক লীগ কলারোয়া উপজেলা,
উক্ত আলোচনা সভায় কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা ৩০ লক্ষ মুক্তিকামী মানুষের রক্তের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এছাড়াও উক্ত দিবসে আরও উপস্থিত ছিলেন, মাস্টার হাফিজুর রহমান সভাপতি কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ শিমুল হোসেন, ইউ’পি সদস্য, মোঃ মুজিবুর রহমান মজু, ইউ’পি সদস্য, মোঃ আক্তার সরদার, মোঃ কবির পালোয়ান, পুলিশ সদস্য মোঃ আলফাজ হোসেন,সহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী, ছাত্রছাত্রীবৃন্দ সহ সমাজের সকল শ্রেণি পেশার মানুষ।