
মোর্তজা হাসানঃ
সাতক্ষীরার কলারোয়া থানার পুলিশ সদস্য মোঃ হোসাইন মোল্যাকে বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার(৩ এপ্রিল) তারাবির নামাজের পর কলারোয়া থানা মসজিদ কমিটির পক্ষ থেকে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
হোসাইন মোল্যা দীর্ঘ ৮ বছর বিভিন্ন মেয়াদে কলারোয়া থানায় চাকরীজনিত কারণে অবস্থান করছিলেন। সেই সাথে কলারোয়া থানা মসজিদের একজন নিবেদিত প্রাণ হিসেবে দলমত নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে সুপরিচিত ছিলেন।মসজিদের সার্বিক কল্যাণের জন্য দিন-রাত সর্বদা সচেষ্ট থেকে কাজ করে গেছেন।
বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন কলারোয়া থানার ওসি ও থানা জামে মসজিদের সভাপতি নাসির উদ্দীন মৃধা,পুলিশ পরিদর্শক( তদন্ত) হাফিজুর রহমান,সেক্রেটারি জাহিদুর রহমান খান চৌধুরী,খতিব মাওলানা আসাদুজ্জামান ফারুকী,মুয়াজ্জিন রেজাউল ইসলামসহ অন্যান্য মুসল্লিবৃন্দ।এসময় মসজিদের ভিতর একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য,হোসাইন মোল্যা বদলিজনিত কারণে কলারোয়া থানা হতে বাগেরহাট জেলায় বদলি হয়েছেন।