বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা
কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

তরিকুল ইসলাম,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

পবিত্র রমজানের প্রথম দিনে সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার বেলা ১২ টার দিকে পৌর বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনায় সহযোগীতা করেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা।

আদালত সূত্রে জানা যায়, পৌর সদরের জেলা পরিষদ মার্কেটের নিউ তন্নি গার্মেন্টসের দোকানের মালিককে চালান দেখাতে ব্যর্থ হওয়ায় ৫ হাজার টাকা ও মাংস বাজারের ২ গরুর মাংস ব্যবসায়ীকে আইন অমান্য করে দাম বেশি রাখার দায়ে ৩ হাজার(২ হাজার+১ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আদালতের বেঞ্চ সহকারী আঃ মান্নান সহ পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার

জুবায়ের হোসেন চৌধুরী জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।