মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিরামপুরে ইউএনওর নেতৃত্বে ফুটপাথ দখলমুক্ত অভিযান
বিরামপুরে ইউএনওর নেতৃত্বে ফুটপাথ দখলমুক্ত অভিযান

বিরামপুরে ইউএনওর নেতৃত্বে ফুটপাথ দখলমুক্ত অভিযান

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের রাস্তাঘাট-ফুটপাথ দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এসময় দুই বস্তা যৌন উত্তেজক সিরাপসহ ধনসা গ্রামের রুহুল আমিনের ছেলে মহব্বত সরদার(৩২) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত রমজানের পবিত্রতা রক্ষায় রোজাদারদের মানসম্মত ভেজালমুক্ত ইফতারি প্রদানের নিমিত্তে বিভিন্ন হোটেল ও রেস্তোরায় পরিদর্শন করেন।

রবিবার (৩ এপ্রিল) গতকাল বিকেলে বিরামপুর পৌর শহরের বিভিন্ন স্থানে হোটেল ও রেস্তোরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার। এদিকে সাধারণ মানুষ এধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এখন শহরে আমরা আর নির্বিঘ্নে চলাচল করতে পারি না। ফুটপাত দখল করে রেখেছে অবৈধ দখলদারেরা। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে পৌর শহরবাসীর জন্য অনেক কল্যাণকর হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, শহরের রাস্তাঘাট-ফুটপাত দখল মুক্ত ও পরিস্কার পরিছন্ন এবং রমজানের পবিত্রতা রক্ষায় রোজাদারদের মানসম্মত ভেজালমুক্ত ইফতারি প্রদানের নিমিত্তে বিভিন্ন হোটেল ও রেস্তোরায় রাখতেই আমাদের এই অভিযান। এছাড়াও আমরা চাই জনগণ যাতে কোন ধরনের বাধা বিগ্ন ছাড়াই ফুটপাত ব্যবহার করতে পারে। আর আমাদের এই ফুটপাত দখল মুক্ত করার অভিযান ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।