শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিশিষ্ট সাংবাদিক সাইদুরের ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে মামলা
বিশিষ্ট সাংবাদিক সাইদুরের ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে মামলা

বিশিষ্ট সাংবাদিক সাইদুরের ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার দুটি এলাকার নামযুক্ত সংগঠন নামীয় ফেসবুক আইডির বিরুদ্ধে মামলা করেছেন বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমান। ঢাকার একটি আদালতে মানহানীর অভিযোগে ও দোষীদের গ্রেফতারের আর্জি নিয়ে ওই মামলা করা হয়েছে বলে জানা গেছে। সাইদুর রহমান দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার। তার বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামে।

জানা গেছে, ঢাকার সাইবার ট্রাইবুন্যাল আদালতে ‘পাটকেলঘাটা তৃর্নমূল বিএনপি সমার্থক গোষ্ঠী’ ও ‘সোনাবাড়িয়া ইউনিয়ন যুবদল’ নামে দুইটি ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে মামলা করেছেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক সাইদুর রহমান।

১৩ এপ্রিল সকালে আদালতে উপস্থিত থেকে ওই মামলার ব্যাপারে বিচারকের কাছে জবানবন্দি দেন তিনি।

ওই দু’টি ফেসবুক আইডি থেকে সাংবাদিক সাইদুর রহমান সম্পর্কে যে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ উপস্থাপন করে সম্মানহানি করা হয়েছে তা আদালতের দৃষ্টিগোচরে আনা হয়। আদালতের কাছে দ্রুত ওই দু’টি আইডি পরিচালনাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সাংবাদিক সাইদুর রহমান।
উল্লেখ্য, উদীয়মান প্রথিতযশা সাংবাদিক সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ছাত্র সাইদুর কলারোয়ার কুশোডাঙ্গা প্রাইমারি স্কুল, হেলাতলা হাইস্কুল ও কাজীরহাট কলেজে পড়াশোনা করেছেন।
পেশায় পুরোদস্তুর সাংবাদিক সাইদুর বর্তমানে দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাচন কমিশন (ইসি), পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিট দেখভাল করেন।
এছাড়াও তিনি জাতীয় পর্যায় ও রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর সংগ্রহে কাজ করেন।
স্ত্রী-সন্তান নিয়ে থাকেন ঢাকায়।
সাংবাদিক হিসেবে বিভিন্ন সেমিনার ও কর্মশালায় যোগ দিয়ে চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভূটান, নেপাল এবং ভারত সহ কয়েকটি দেশ সফর করেছেন তিনি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।