শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় লাইসেন্স না থাকায় দুই ইটভাটায় জরিমানা
পাইকগাছায় লাইসেন্স না থাকায় দুই ইটভাটায় জরিমানা

পাইকগাছায় লাইসেন্স না থাকায় দুই ইটভাটায় জরিমানা


শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় লাইসেন্স না থাকায় দুটি ইটভাটায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার হক এ জরিমানা আদায় করেন। জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি গ্রামের ফয়সাল ব্রিকসের কোন লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা ও হরিঢালী ইউনিয়নের রামনাথপুর গ্রামের যমুনা ব্রিকসে লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন পেশকার প্রতুল জোদ্দার, আনসার সদস্য সহ পুলিশ সঙ্গীয় ফোর্স। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক জানান, লাইসেন্স না থাকায় এ দু’টি ইটভাটায় ৫০হাজার টাকা করে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে সকল ইউভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।