
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩ এপ্রিল) বিকালে ইফতারির আগ মুহুর্তে ইসলামপাড়া অস্থায়ী কার্যালয়ে সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে খেলা ভাস্যকার আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় ক্লাবের উপদেষ্টা ওবায়দুল মিনহাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।
বিশেষ অতিথ হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাউল ইসলাম মন্ডল, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, বিরামপুর স্ট্যান্ড কমিটির সভাপতি বাবুল হোসেন বাবুল্লা প্রমুখ।
ইফতার,দোয়া মাহফিল ও আলোচনা সভায় সোনালি স্বপ্ন ক্রীড়া সংঘের সভাপতি আব্দুর রহমান রয়েল ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, ক্লাবের সকল সদস্যবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।