মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খালাস চেয়ে জামায়াত নেতা খালেক মন্ডলের আপিল
খালাস চেয়ে জামায়াত নেতা খালেক মন্ডলের আপিল

খালাস চেয়ে জামায়াত নেতা খালেক মন্ডলের আপিল

নতুন সূর্য ডেস্কঃ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডল খালাস চেয়ে আপিল দায়ের করেছেন। রোববার (২৪ এপ্রিল) তার আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন আপিল দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৪ মার্চ মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুল খালেক মণ্ডলসহ দুজনের মৃত্যুদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে খুন, ধর্ষণ, অপহরণসহ মানবতা বিরোধী ৬টি অপরাধ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ এ দণ্ড দেওয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় এজলাস কক্ষে আসামির কাঠগড়ায় আব্দুল খালেক মন্ডল বসে ছিলেন।

আদালতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল, সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন উপস্থিত ছিলেন। আসামিপক্ষে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মুজাহিদুল ইসলাম শাহীন উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।