বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিশ্বসেরা গবেষকদের তালিকায় যবিপ্রবির ২৬ গবেষক
বিশ্বসেরা গবেষকদের তালিকায় যবিপ্রবির ২৬ গবেষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় যবিপ্রবির ২৬ গবেষক

যবিপ্রবি প্রতিনিধিঃ

বিশ্বসেরা গবেষক তালিকায় স্থান করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২৫ শিক্ষক ও তড়িৎ প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের এক শিক্ষার্থী।

সম্প্রতি ২০২২ সালের গবেষণার ওপর বিশ্বসেরা গবেষকদের নাম প্রকাশ করেছে অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স। র‍্যাংকিংয়ে বিশ্বের ২১২টি দেশের ১৪ হাজার ১২০ টি প্রতিষ্ঠানের মোট ৭ লাখ ২৯ হাজার গবেষকের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২,৭৭১ জন গবেষক স্থান পেয়েছেন।

যবিপ্রবির গবেষকদের মধ্যে ১ম স্থানে রয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবির জাহিদ, ২য় স্থানে রয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো: জাভেদ হোসাইন খান এবং ৩য় স্থানে রয়েছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো: বিপ্লব হোসাইন।

তালিকায় স্থান পাওয়া যবিপ্রবির গবেষকদের মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪ জন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ৩ জন, ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের ৩ জন, মাইক্রোবায়োলজি বিভাগের ২ জন, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং বিভাগের ২ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ২ জন, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২ জন, ফার্মেসি বিভাগের ১ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ জন এবং নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি বিভাগের ১ জন স্থান করে নিয়েছেন।

গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইন্ডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে ১২টি ক্যাটাগরিতে র‍্যাংকিংটি প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্সে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।