বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিয়ের ২৩ দিনের মাথায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
বিয়ের ২৩ দিনের মাথায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন

বিয়ের ২৩ দিনের মাথায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন

নতুন সূর্য ডেস্কঃ

কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।

সোমবার (২৫ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তির নাম ফয়েজ মিয়া (২৮)। তার বাড়ি জেলার অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের মধ্য আলীনগর গ্রামে। স্ত্রী চায়না আক্তার একই উপজেলার আক্কাছ মিয়ার মেয়ে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০১৯ সালের ৮ জুলাই মধ্য আলীনগর গ্রামের ছমির উদ্দিনের ছেলে ফয়েজ মিয়ার সঙ্গে আলীরগর উত্তরপাড়ার আক্কাছ মিয়ার মেয়ে চায়না আক্তারের বিয়ে হয়। বিয়ের ২৩ দিন পর ৩০ জুলাই রাতে শ্বশুরবাড়িতে বেড়াতে যান ফয়েজ মিয়া। সেদিন রাতে চায়নার গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফয়েজ। সকাল ৭টার দিকে নাস্তা খাওয়ার জন্য শাশুড়ি তাকে ডাকতে এলে সে জানায়, তার বাড়ি থেকে জরুরি ফোন এসেছে। এই মুহূর্তে তাকে চলে যেতে হবে। 

এদিকে অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে বড় বোন ছায়েরা আক্তার ঘরে গিয়ে দেখেন, চায়নার গলায় ওড়না পেঁচানো। পরে তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে। এ ঘটনার পরের দিন চায়নার বাবা আক্কাছ মিয়া বাদী হয়ে ফয়েজ মিয়াকে আসামি করে অষ্টগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ বছরের ২০ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা অষ্টগ্রাম থানার উপপরিদর্শক এসআই মো.চাঁন মিয়া মামলার অভিযোগপত্র দাখিল করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।