বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় কৃষকের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরণ
কলারোয়ায় কৃষকের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরণ

কলারোয়ায় কৃষকের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরণ

জাকির হোসেনঃ

পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় সাতক্ষীরার কলারোয়ায় অনাবাদী পতিত জমি ও বসতবাড়ীর আঙিনায় ২০২১-২২ অর্থ বছরে ২০৪ জন কৃষকের মাঝে প্রদর্শণীর উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১ টার সময় উপজেলা কৃষি অফিস চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, আগামী ১ বছরের জন্য কৃষক প্রতি ২৮ প্রকার শাক-সবজির বীজ, বীজ সংরক্ষণ পাত্র, জৈব সার, রাসায়নিক সার, কেঁচো সার, থাই পেয়ারা, লেবু ও পেঁপের চারা, বেঁড়া দেওয়ার নেট, এবং পানি দেওয়ার জন্য ঝাঁঝরি সরবরাহ করা হয়েছে। পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে এবং প্রতি ইঞ্চি জায়গার সঠিক ব্যবহারের জন্য কৃষি বান্ধব সরকার এই প্রকল্প হাতে নিয়েছে বলেও জানান তিনি। এসময় উপকার ভোগীদের মাঝে উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম ।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগী কৃষকরা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।