
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় নমুনা শস্য কর্তন করা হয়েছে।
কলারোয়া কৃষি অধিদপ্তরে আয়োজনে এ উপলক্ষে বুধবার বেলা ১২ টার দিকে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট ব্লকের একটি মাঠে নমুনা হিসাবে ধান ক্ষেতের কিছু ধান কাটা হয়।
এসময় উপস্থিত থেকে ধান কর্তন করেন কলারোয়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইউনুছ আলী। উপ-সহকারি কৃষি কর্মকর্তা আজগার আলী, সমীর কুমার ঘোষ, মাহবুবা।