শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শার্শায় ইউনিয়ন আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
শার্শায় ইউনিয়ন আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শার্শায় ইউনিয়ন আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ সোহাগ হোসেন, শার্শা প্রতিনিধিঃ

যশোরের শার্শা ৮৫/১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে এবং এ উন্নয়নের ধারা অব্যাহত আছে। দেশে উন্নয়ন হচ্ছে বলে স্বাধীনতা বিরোধী কুচক্রী মহল বিদেশিদের কাছে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র করে যাচ্ছে।

বৃহষ্পতিবার (২৮ এপ্রিল) বিকালে উপজেলার গোগা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামিলীগের আয়োজনে এক বিশাল ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আফিল এ কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের ভিশন ২০২১ঘোষণায় দেশ মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে এবং আগামী ২০৪১ এ উন্নত দেশ হবে। স্বাধীনতা বিরোধীরা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে গত ২১ বছর দেশ লুটপাট করে খেয়েছে। আজ জাতির জনকের কন্যা শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে দেশে উন্নয়নের দ্বারা অব্যাহত রয়েছে।

গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান তবির সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালেহ আহম্মেদ পিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইব্রাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক সোহারাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আঃ রহিম সরদার।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আকবর আলী, সাইফুল ইসলাম, আশরাফ আলী, তরিকুল ইসলাম, অশোক কুমার, মতিয়ার রহমান, শাহ আলম হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাশিদা খাতুন, ঝর্ণা খাতুন, নবিছন খাতুন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।