মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের দুস্থদের মাঝে ইউপি মেম্বরের নগদ অর্থ বিতরণ
কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের দুস্থদের মাঝে ইউপি মেম্বরের নগদ অর্থ বিতরণ

কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের দুস্থদের মাঝে ইউপি মেম্বরের নগদ অর্থ বিতরণ

মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের এক ইউপি সদস্য গরীব ও অসহায়ের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন। রবিবার সকালে ইউপি মেম্বরের বাসভবন থেকে এ অর্থ বিতরণ করা হয়।ইউপি সদস্য মুজোব্বার হোসেন জানান, আমার নির্বাচনী এলাকা জালালাবাদ ইউনিয়নের ৭নং ওয়াডের ২৫০জন গরীব ও অসহায়দের মাঝে মাথা পিছু ৩০০টাকা করে আমার নিজস্ব তহবিল থেকে এ অর্থ বিতরণ করেছি ।

তিনি আরো জানান, ঈদ উপলক্ষে সরকার কর্তৃক গরীব ও অসহায়দের মাঝে ভিজিএফ কার্ড বরাদ্দ হয়। কিন্তু ওই ভিজিএফ কার্ড সংখ্যা আমার ওয়ার্ড এত কম ছিল যা গরিবদের ভিতরে বন্টন করা খু্বই কঠিন। এই কারণে চেয়ারম্যান প্রদত্ত ভিজিএফ কার্ড প্রত্যাখান করে আমার নিজস্ব তহবিল থেকে আমার নিজ ওয়ার্ডের ২৫০জন অসহায় ও দরিদ্র লোকজনের মাঝে নগদ মাথাপিছু সাড়ে ৩০০ টাকা করে নিতে বিতরন করেছি। এ কারণে এ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আঃ হামিদ, আবু ছালেক সাংবাদিক জাকির হোসেন,জাকির হোসেন প্রমুখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।