মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
দিনাজপুরে মা দিবসে মায়েদের পা ধোয়ার আয়োজন
দিনাজপুরে মা দিবসে মায়েদের পা ধোয়ার আয়োজন

দিনাজপুরে মা দিবসে মায়েদের পা ধোয়ার আয়োজন

নতুন সূর্য ডেস্কঃ

বিশ্ব মা দিবসে স্কুলের শিক্ষার্থীরা একটি করে গোলাপ ফুল নিয়ে তাদের গর্ভধারিনী মায়ের হাতে তুলে দিয়ে মায়ের প্রতি ভালোবাসার বর্হিপ্রকাশ জানায়। প্লে থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা মাকে চিঠি লিখে, গান শুনান ও কবিতা আবৃত্তি করে। এছাড়াও মায়েদেরকে উপস্থিত শিক্ষার্থীরা পা ধুয়ে দেয়। বিশ্ব মা দিবসের অন্যরকম এসব আয়োজন করে দিনাজপুরের সাউথ পয়েন্ট একাডেমি (সাউথ পয়েন্ট স্কুল শাখা ও সাউথ পয়েন্ট কলেজ শাখা)। 

রবিবার সকাল ১০টায় দিনাজপুর শহরের সাউথ পয়েন্ট একাডেমি চত্বরে মা দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ পয়েন্ট একাডেমির অধ্যক্ষ স্টিফেন্স লিউক মালাকার। 
বক্তব্য রাখেন শিক্ষক মোঃ সাইফুর রহমান, বিপ্লব মহন্ত, মুসফেকা মোসাদ্দেক মাসফি, আকতারা পারভীন, মোঃ আবু সাঈদ, সালেউজ্জামান, রফিকুল ইসলাম রফিক, আজমেরী রিফাত চৌধুরী, সুবর্ণা রায় প্রমুখ। এ সময় প্রতিষ্ঠানের অন্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রবিবার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উদ্যোগে বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে। এ দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা কার্যালয়ের অডিটোরিয়াম হলে বেলা সাড়ে ১২টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই। 
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আসলাম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।