মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
মেহেরপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ধাওয়া-পালটা ধাওয়া
মেহেরপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ধাওয়া-পালটা ধাওয়া

মেহেরপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ধাওয়া-পালটা ধাওয়া

নতুন সূর্য ডেস্কঃ

ধাওয়া পালটা ধাওয়ার মধ্যে দিয়ে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে অধিবেশনের প্রথম পর্বে প্রধান অতিথি আসার পূর্ব মুহুর্তে স্টেজে আসন গ্রহণ করাকে কেন্দ্র করে বাগোয়ান ইউপি চেয়ারম্যানও আয়ুব হোসেন ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাসের কর্মী-সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। দু পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় চেয়ার, বাঁশ ও গাছের ডাল দিয়ে একপক্ষ অপর পক্ষকে আক্রমণ করে। সংঘর্ষে ২ মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ১২টার দিকে মুজিবনগর অডিটোরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনের ১ম অধিবেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম মোজাম্মেল হক, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভিন জামান কল্পনা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, অধ্যাপক আব্দুল মান্নান, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।
প্রথম অধিবেশন শেষে আজ বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক রফিকুল ইসলাম তোতাকে সভাপতি ও প্রফেসর আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করেন। সম্মেলনে সভাপতি পদে সদ্য বিদায়ী সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় রফিকুল ইসলাম তোতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও ৮ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে প্রফেসর আবুল কালাম আজাদ সম্পাদক নির্বাচিত হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।