মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
নয়নের ইচ্ছা পূরণে সহযোগী হলো “মানবিক কলারোয়া ফাউন্ডেশন”
নয়নের ইচ্ছা পূরণে সহযোগী হলো “মানবিক কলারোয়া ফাউন্ডেশন”

নয়নের ইচ্ছা পূরণে সহযোগী হলো “মানবিক কলারোয়া ফাউন্ডেশন”

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়া উপজেলাধীন মুরারীকাটি গ্রামের সদা হাস্যজ্জল টগবগে যুবক নয়ন(২২) গত ১০ এপ্রিল ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছে।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলো সে।

ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে কলারোয়ার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “মানবিক কলারোয়া ফাউন্ডেশন” এর কর্মীরা তার চিকিৎসার অর্থ জোগাড় করার চেষ্টা চালিয়ে যায়।কিন্ত তার চিকিৎসার জন্য অর্থ প্রদানের পরেও কিছু অর্থ অবশিষ্ট থাকে। নয়নের ইচ্ছানুযায়ী তার মা’কে যেন অন্যের কাছে হাত পেতে না চলতে হয় সেই অনুরোধ করে।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(১২ মে) নয়নের মায়ের নামে সোনালী ব্যাংক কলারোয়া শাখায় ২ লক্ষ ৫১ হাজার ১০০ টাকা মূল্যের সঞ্চয়পত্র ক্রয় করা হয়েছে এবং নগদ ১৩ হাজার ৬৫৪ টাকা তুলে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস,ইউপি চেয়ারম্যান স ম মোরশেদ আলী,সংগঠনের প্রধান উপদেষ্টা ইলিয়াস হোসেন রাসেল,প্রতিষ্ঠাতা পরিচালক কাজী হাসিবুল হোসেন রিয়াজ,সভাপতি কাজী আশরাফুল হোসেন রিপন, উপদেষ্টা শেখ সোহেল রানা এবং শামিমুজ্জামান টিপু,সাধারন সম্পাদক শেখ অন্তিক ইসলাম,সাংগঠনিক সম্পাদক এস এম আরফিন,অর্থবিষয়ক সম্পাদক তানভীর ইসলাম রিদয়,দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান সেজানসহ অন্যান্যরা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।