
শেখ শাহাজাহান আলী শাহিন,বিশেষ প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়ায় সাবেক ফিফা রেফারি সাতক্ষীরার কৃতিসন্তান তৈয়ব হাসান বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার(১৬ মে) বিকালে কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে চলমান “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট বালক ( অনূর্ধ্ব-১৭) এর কলারোয়া পৌরসভা বনাম কেরালকাতা ইউনিয়ন পরিষদের মধ্যকার খেলার বিরতিতে বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এর সভাপতিত্বে জাতীয় ক্রীড়া পুরুষ্কার লাভ করায় কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়।
কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষে ফুলের শুভেচ্ছা প্রদান করেন দীলিপ ঘোষ এবং সন্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী।উপজেলা ফুটবল রেফারিজ এ্যাসোসিয়েশনের পক্ষে ফুলের শুভেচ্ছা প্রদান করেন আলহাজ্ব আব্দুর রহিম বাবু ও ক্রেস্ট প্রদান করেন কলারোয়া থানার অফিসার ইন-চার্জ নাসির উদ্দীন মৃধা।
ফেন্ডস স্পোর্টিং ক্লাবের পক্ষে ফুলের শুভেচ্ছা প্রদান করেন দীলিপ ঘোষ ও ক্রেষ্ট তুলে দেন সভাপতি বি এম আব্দুর রশিদ কচি এবং কলারোয়া পৌরসভার পক্ষে কলারোয়া পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান বুলবুল পৌরসভার জার্সি ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা’র পক্ষে ফুলের মালা পরিয়ে দেন সেবার উপদেষ্টা এ্যাডঃ শেখ কামাল রেজা এবং সেবা’র নিজস্ব জার্সি পরিয়ে দেন সেবার আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।
তৈয়ব হাসান বাবু বলেন, আল্লাহর রহমতে ও সকলের সহযোগিতায় তিনি যে সন্মান অর্জন করেছেন তা সাতক্ষীরাবাসীর অর্জন এবং বাংলাদেশের সমর্থন ছিল বলেই সম্ভব হয়েছে। তিনি কলারোয়া ফুটবল মাঠের স্মৃতিচারণ করে বলেন,আমি কলারোয়া এই ফুটবল মাঠে অনেক ম্যাচ পরিচালনা করেছি।এখানে অনেক স্মৃতি আছে যেগুলো ভুলবার নয়।তিনি কলারোয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় আরও উপস্থিত ছিলের কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, কলারোয়া পৌরসভার কাউন্সিলর শফিউল আলম,মোঃ আসাদুজ্জামান তুহিন,মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আলফাজ হোসেন, শেখ জামিল হোসেন, প্রশাসনিক কর্মকতা আরিফ হোসেন,অফিসার ইন চার্জ তদন্ত মোঃ হাফিজুর রহমান,রেফারি ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন, সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স,ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পী,রেফারি হারুন খান,মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।