শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিরামপুরে কালাজ্বর নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বিরামপুরে কালাজ্বর নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বিরামপুরে কালাজ্বর নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কালাজ্বর নির্মূল কর্মসূচীর আওতায় দিনব্যাপী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, কালাজ্বর নির্মূল কর্মসূচির এসএমও ডাঃ শরিফ মোঃ কাফি, ডাটা ম্যানেজার পংকজ কুমার ঘোষ, ইএসই আসাদুজ্জামান, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন প্রমূখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।