শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
প্রধান শিক্ষক আবদুর রব উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত
প্রধান শিক্ষক আবদুর রব উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

প্রধান শিক্ষক আবদুর রব উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত


স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর নির্বাচকমন্ডলী উপজেলার প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের বিভিন্ন বিষয়ের উপর জরিপ করে তাকে উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন। এর আগে তিনি খোরদো সালেহা হক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকাকালে ২০০০ সালে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। এরপর ২০১৬ সালে তিনি জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন এবং ২০১৮ সালে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। এদিকে তিনি বিগত ২০১২ সালে কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে অধিকাংশ পাবলিক পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীরা সাতক্ষীরা জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। সর্বশেষ ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষাবোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ৫ম, ৭ম, ৩৫তম, ও ৪২ তম স্থান অধিকার করে। তিনি যতদিন এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ততদিন পর্যন্ত যেন এভাবে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে অবসরে যেতে পারেন তার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।