বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ভূমি সেবা সপ্তাহ’২২ এর সমাপনী
কলারোয়ায় ভূমি সেবা সপ্তাহ’২২ এর সমাপনী

কলারোয়ায় ভূমি সেবা সপ্তাহ’২২ এর সমাপনী

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় ভূমি সেবা সপ্তাহ-২২’ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মে) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিরনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে কয়েকজন সেবা গ্রহীতার মাঝে জমি সংক্রান্ত কাগজপত্র প্রদান করা হয়। অ

নুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, সাব রেজিস্ট্রার মঞ্জুরুল হাসান, উপজেলা বিআরডিবির সভাপতি আব্দুল গফুর,আ’লীগ সাধারণ সম্পাদক আলিপুর রহমান ।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল, সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি, সাংবাদিক ও সেবা গ্রহীতাগণ।

প্রসঙ্গতঃ সমাপণী অনুষ্ঠানে ৬৮ জন সেবা গ্রহীতার মাঝে দলিল ও ২৫ জনের মাঝে নাম পত্তনের কাগজপত্র হস্তান্তর করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।