মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরার তলুইগাছা মাঠে ঐতিহাসিক ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাতক্ষীরার তলুইগাছা মাঠে ঐতিহাসিক ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরার তলুইগাছা মাঠে ঐতিহাসিক ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি

সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের তলুইগাছা মাঠে এক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে তলুইগাছা একতা যুব সংঘের উদ্যোগে সাংবাদিক রুহুল আমিন ও আজগার আলীর সার্বিক ব্যবস্থাপনায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, ১র্ন বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক রিপন হোসেন, ইউপি সদস্য শাহাজান আলী, প্রভাষক আমিনুর রহমান, সাবেক মেম্বার আব্দুস সামাদ, মনিরুজ্জামান এমসি প্রমুখ।

সর্বমোট আটটি ঘোড়া এই খেলায় অংশগ্রহণ করে অভয়নগরের সাকিবের ঘোড়া প্রথম স্থান অধিকার করে।
দ্বিতীয় স্থান অধিকার করে বটিয়াঘাটা খুলনা রাকিব, তৃতীয় স্থান অধিকার করেছে নড়াইলের মোকাব্বির, প্রথম পুরস্কার ১০হাজার, দ্বিতীয় ৭০০০ তৃতীয় ৫০০০চতুর্থ ২০০০হাজার টাকা প্রদান করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।